আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে। পূর্বে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন অরিজিনাল নাকি ক্লোন তা কিভাবে চেক করতে হয় তা নিয়ে পোষ্ট করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই পোষ্ট। আপনি যদি শাওমি (Xiaomi) ফোন কিনতে বা শাওমি (Xiaomi) ফোন ব্যবহারকারী হন তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য। কেননা আজকের পোষ্টে শাওমি (Xiaomi) ফোন আসল না ক্লোন তা কিভাবে চেক করবেন তা নিয়ে করা হয়েছে।
এখনকার সময়ে ব্যাপকহারে ক্লোন মোবাইল ফোন বের হচ্ছে। তাই একটু সাবধানতা অবলম্বন করা দরকার। যদি আপনি শাওমি (Xiaomi) ফোন কিনতে চান তাহলে আপনি কেনার পূর্বেই দেখে নিতে পারেন যে, ফোনটি আসল নাকি নকল। এটা দেখার জন্য আপনি যে শাওমি (Xiaomi) ফোনটি কিনতে চান সেই ফোনের বক্সে দেখুন IMEI কোড দেওয়া আছে। এবার যেকোন মোবাইল থেকে এই লিংক এ যান
https://www.mi.com/global/verify/#/en/tab/imei
একটি পেজ আসবে এই পেজের ১ম বক্সে IMEI কোডটা বসান। ২য় বক্সে ক্যাপচা বসান। এবার জাস্ট ভেরিফাইতে ক্লিক করুন। যদি আসল ফোন হয়ে থাকে তাহলে ওই ফোনের ইনফরমেশন দেখাবে।
মোবাইল ফোন কেনার পরেও আপনারা চেক করতে পারেন। যদি মোবাইল ফোন বক্স নাও থাকে। সেক্ষেত্রে ডায়াল প্যাড এ গিয়ে *#06# ডায়াল করুন। ডায়াল করলেই আপনার ফোনের IMEI কোডটি পেয়ে যাবেন। কোডটি ব্যবহার করে ওই একই পদ্ধতিতে কাজটি করুন।
আজ এই পর্যন্তই।
No comments