পেনড্রাইভ ও এর ডাটা সুরক্ষায় করণীয়

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আপনাদের দোয়ায় আমি ভাল আছি। আজ যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার পেনড্রাইভটিকে সর্বদা সুরক্ষিত রাখবেন। পূর্বে ফাইল ফরমেট বিষয়ে পোষ্ট করা হয়েছে। সেখানে বিভিন্ন ফরমেট যেমন FAT32, NTFS ইত্যাদি। এদের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের পোষ্টে এই NTFS ফরমেট এর সাহায্যে কিভাবে পেনড্রাইভ সুরক্ষিত রাখা যায় তা নিয়ে আলোচনা করব।
নানা কারনে পেনড্রাইভ একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। আবার ভাইরাস ছড়ানোর মাধ্যমও বটে। তাই পেনড্রাইভকে রাখুন ভাইরাসমুক্ত। কিভাবে রাখবেন তা এই পোষ্ট থেকেই জানতে পারবেন। এর ফলে ভাইরাসযুক্ত যে কোন কম্পিউটারেই পেনড্রাইভ প্রবেশ করানো হউক না কেন ভাইরাস আপনার পেনড্রাইভে প্রবেশ করবে না। এর আরেকটি সুবিধা হচ্ছে এর ফলে কেউ ইচ্ছে করলেই আপনার পেনড্রাইভে থাকা ফাইল ডিলেট করতে পারবে না। ইডিট ও করতে পারবে না। এছাড়া নিম্নোক্ত সুবিধাগুলো পাওয়া যাবে। ১. ভাইরাস থেকে মুক্তিঃ আমাদের প্রয়োজনে কিংবা অন্যের প্রয়োজনে আমাদের পেনড্রাইভ বিভিন্ন কম্পিউটারে প্রবেশ করাতে হয়। এখন কথা হচ্ছে যদি তার কম্পিউটারের শর্টকাট ভাইরাস কিংবা ম্যালোয়ার অথবা অন্য ভাইরাস পেনড্রাইভকে সংক্রামন করে তাহলে ত আপনার ফাইলগুলো সংক্রামিত হবে যার ফলে এই পেনড্রাইভ আপনার কম্পিউটারে প্রবেশ করালে তার ভাইরাস আপনার পিসিতেও প্রবেশ করবে। তাহলে করণীয় কি তাই নিয়ে আজকের আলোচনা। এর মাধ্যমে ভাইরাস থেকে মুক্তি পাবেন। ২. ফাইল ডিলেট কিংবা এডিট থেকে মুক্তিঃ যদি আপনি চান যে আপনার পেনড্রাইভটিতে যে ফাইগুলো রয়েছে সেগুলোই থাকবে কোন মডিফাই কিংবা ডিলেট চান না তাহলে আজকের পোষ্টটি আপনার বিশেষ উপকারে আসবে। ৩. বুটাবেল করাঃ যারা পেনড্রাইভ দিয়ে Windows দিয়ে থাকেন তাদের জন্য বেশ উপকারি হবে এই পোষ্ট। এই পদ্ধতিতে তেমন অসুবিধা নেই বললেই চলে। তবে রাইট মুডে যদি ফেরত না আসে তাহলে অন্য Windows যেমন Windows 10 এ কিংবা W7 ব্যবহার করে পুনরায় রাইট মুডে আনতে হয়। কাজের ধাপঃ ১. সর্বপ্রথম পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান। তারপর রাইট বাটন ক্লিক করে পোপাইটিজ এ আসুন। তারপর দেখে নিন পেনড্রাইভটি কোন ফরমেটে রয়েছে।সাধারনত পেনড্রাইভ FAT32 বিট ফরমেটে থাকে। আপনাকে তা NTFS ফরমেটে করে নিতে হবে। আর যাদের অলরেডি NTFS এ রয়েছে তাদের কিছু করতে হবে না শুধু মাত্র পরবর্তী ধাপগুলো অনুসরন করেন। ২. এখন আসল কাজে আসা যাক কিভাবে আপনি পেনড্রাইভকে (ভাইরাস/ডিলেট করা) থেকে রক্ষা করবেন। তার জন্য সর্বপ্রথম রাইট বাটন ক্লিক করে পোপাইটিজ এ ক্লিক করে সিকিউরিটি তে ক্লিক করতে হবে। এবং শেষে Edit এ ক্লিক করতে হবে। তারপর Write এ জায়গায় Deny করে দিতে হবে। তার মানে হচ্ছে আপনি চান না যে পেনড্রাইভে যতক্ষন পযর্ন্ত আপনি পুনরায় Allow করছেন ততক্ষন পযর্ন্ত কিছু রাইট হউক। মানে কিছু ডিলেট হউক কিংবা ভাইরাস বা যেকোন প্রকার ফাইল পেনড্রাইভকে প্রবেশ করুক। ব্যাস কাজ শেষ। এখন আপনি পূর্ন নিচিন্তে যে কোন ভাইরাস আক্রান্ত কম্পিউটারে পেনড্রাইভটি প্রবেশ করান কোন ভাইরাসই পেনড্রাইভকে আক্রমন করতে পারবে না। কাজ শেষে পুনরায় আবার Full Control –Allow করে দিন। তাহলেই আবার পেনড্রাইভ রাইট মুডে চলে আসবে (সাধারণত যেভাবে থাকে) আজ আর নয়। পরবর্তী পোষ্ট পেতে সাথে থাকুন।

No comments

Powered by Blogger.