গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক হন। জেনে নিন কিভাবে গ্যাস সিলিন্ডারের মেয়াদ যাচাই করবেন।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে পোষ্ট করব আশা করি এতে আপনারা উপকৃত হবেন। পোষ্ট এর টাইটেল দেখে, আপনারা হয়ত বুঝতে পেরেছেন পোষ্টটি গ্যাস সিলিন্ডার সম্পর্কিত। 

বর্তমানে অনেকেই গৃহস্থালি ও অন্যান্য কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্যবহারে আমরা কতটুকু সচেতন। আমাদের একটু সচেতনতাই পারে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে। প্রথমত আমরা যে কাজটি করি না, তা হল গ্যাস সিলিন্ডারের মেয়াদ যাচাই। মেয়াদবিহীন গ্যাস সিলিন্ডার ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু অনেকেই জানেন না, কিভাবে গ্যাস সিলিন্ডারের মেয়াদ যাচাই করতে হয়। তাই যারা জানেন না, তারা জেনে নিন। 

কিভাবে গ্যাস সিলিন্ডারের মেয়াদ যাচাই করবেনঃ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন একটি সিলিন্ডারের মেয়াদ থাকে ১০ বছর। সিলিন্ডারের গায়ে খোদাই করে উৎপাদনের তারিখ লেখা থাকে।

নিচের চিত্রটি লক্ষ্য করুন
এখানে ইংরেজি বর্ণ দ্বারা মাস এবং সংখ্যা দ্বারা সাল বুঝানো হয়। এরপর ১০ বছর পর্যন্ত সেটি ব্যবহারের জন্য নিরাপদ। ১০ বছর পর এসব সিলিন্ডার পরীক্ষা করার নিয়ম রয়েছে। পরীক্ষায় যেসব সিলিন্ডার নিরাপদ বলে গণ্য হয়, সেগুলো আবার ১০ বছরের জন্য বাজারে ছাড়া যায়। যেহেতু একটি সিলিন্ডারের মেয়াদ আছে কি না, তা সিলিন্ডারের গায়েই দেয়া থাকে। তাই রান্নার জন্য ঘরে গ্যাস সিলিন্ডার আনার আগে এর মেয়াদ আছে কিনা তা দেখে নিন। আজকে এই পর্যন্তই। নিজে সচেতন হন ও অন্যকে সচেতন করুন।

No comments

Powered by Blogger.