
বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কথা বলতে হয়। কিন্তু কাস্টমার কেয়ারে কথা বলতে প্রতি মিনিট একটি নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য হয়। যা খুবই বিরক্তিকর। কেননা এতে বেশ কিছু টাকা খরচ হয়। কিন্তু আমরা টাকা খরচ না করেই কাস্টমার কেয়ারে কথা বলতে পারি। এটা অনেক পুরনো পদ্ধতি তবুও আজকে এই বিষয়টা নিয়েই পোষ্ট করার কারন হল এখনো অনেকই এটা জানে না। যারা জানে না বা দীর্ঘদিন ব্যবহার না করায় নাম্বারটা ভুলে গেছে তাদের জন্যই আজকের এই পোষ্ট।
আমরা অনেকেই জানি না যে, সব কয়টি মোবাইল
অপারেটরেরই একটি সাধারণ ডায়েলিং নাম্বার রয়েছে অভিযোগ জানানোর জন্য। এই অভিযোগ ডায়েলিং নাম্বার এ গ্রাহকরা অভিযোগ করলে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে নিদিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করা হয় গ্রাহকের সাথে।
অভিযোগ করতে করণীয়ঃ
=> প্রথমেই যে কোন অপারেটর থেকে ডায়াল প্যাডে ১৫৮ এই নাম্বার লিখে কল করুন।
=> তারপর আপনার ভাষা নির্বাচন করুন।
=> এবার আপনার অভিযোগের জন্য যেকোনো একটি
বিষয় নির্বাচন করুন।
=> অভিযোগের বিষয় নির্বাচন করা শেষ হলে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং বলা হবে নিদিষ্ট (২৪ ঘণ্টা) সময়ের মধ্যে আপনার সাথে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি যোগাযোগ করবেন।
কাজেই ১৫৮ এই নাম্বারে ডায়াল করে আপনি আপনার গ্রামীনফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থেকে
অভিযোগ করে বিনামূল্যে কাস্টমার কেয়ারের সুবিধা নিতে পারবেন।
No comments