আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা সচেতনতা ও আইন না মানার কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। বরং প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে কত মানুষ। ঝরে যাচ্ছে কত প্রাণ। তবে একটু সচেতন থাকলে এবং রাস্তায় চলাচলের কিছু নিয়ম মেনে চললেই সড়ক দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব। তাই চলুন জেনে নিই রাস্তায় চলার সময় কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
রাস্তায় চলার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলোঃ
১. রাস্তা পার হওয়ার সময় গাড়ি দেখে পার হওয়া।
২. ফোনে কথা না বলা।
৩. জেব্রা ক্রসিং ব্যবহার করা।
৪. ফুটওভার ব্রিজ ব্যবহার করা।
৫. জেব্রা ক্রসিং না থাকলে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে দেখে পার হওয়া।
৬. রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের লাইটের সংকেত দেখে নেওয়া।
৭. লাল বাতি মানে থামুন, হলুদ বাতি মানে তৈরি হও, সবুজ বাতি মানে সামনে চলতে শুরু করা।
৮. পাবলিক বাসে ওঠানামার সময় সতর্ক থাকা।
৯. আমাদের দেশে গাড়িগুলো সাধারণত রাস্তার বাম দিক দিয়ে চলে তাই ডানপাশ দিয়ে হাঁটা।
১০. বাইক চালানোর সময় ফুটপাতে না ওঠা।
১১. গাড়ি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখা ও সতর্ক থাকা।
আজকে এই পর্যন্তই। রাস্তায় নিরাপদে থাকতে, ট্রাফিক আইন মেনে চলুন। আর পরবর্তী পোষ্ট পেতে সাথেই থাকুন।
No comments