[Root] রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখুন।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যে পোষ্ট করতে যাচ্ছি তা হয়ত টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছেন। অনেকেরই হয়ত এমন হয় যে, কেউ ওয়াইফাই কানেক্ট করে দিতে রাজি আছে কিন্তু পাসওয়ার্ড বলতে রাজি না। কিন্তু আপনার পাসওয়ার্ডটা জানা দরকার কেননা পাসওয়ার্ড না জানলে আপনি অন্য কোন ডিভাইস ঐ ওয়াইফাই এ কানেক্ট করতে পারবেন না বা কোন কারণে যদি আপনার ওয়াইফাই Forgot হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তার কাছে বারবার যেতে হবে ওয়াইফাই কানেক্ট করে নিতে কিন্তু এটি খুবই বিরক্তিকর। তাই আজকের পোষ্টটি করা। এর মাধ্যমে আপনি আপনার রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন।
রুটেড অ্যান্ড্রয়েড ফোনের কানেক্টড Wi-Fi এর পাসওয়ার্ড খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। ধাপ 1: ES File Explorer অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন এবং ওপেন করুন। ধাপ 2: ES File Explorer অ্যাপে Root Explorer অপশন টি Enable করুন। রুট এক্সপ্লোরার Enable করা প্রয়োজন যাতে আপনি Wi-Fi পাসওয়ার্ডগুলির মূল ফোল্ডারে পৌঁছতে পারেন। ডিফল্টভাবে, ES File Explorer এর মধ্যে root বৈশিষ্ট্যটি Enable করা থাকে না। এটি Enable করে নিতে হয়। এটি Enable করতে, ES File Explorer অ্যাপ এর বাম কোণার উপর List মেনুতে ক্লিক করুন। এটি Controls তালিকাটি প্রদর্শন করবে। এখান থেকে Root Explorer খুজে বের করুন এবং এটি Enable করুন। ধাপ 3: এবার WiFi পাসওয়ার্ডগুলির ফাইলটি খুজার পালা। ES File Explorer এ গিয়ে সার্চ অপশন ব্যবহার করে data নামক ফোল্ডারটি খুঁজে বের করুন। এবার সার্চ অপশন ব্যবহার করে misc নামক ফোল্ডারটি খুঁজে বের করুন। তারপর সার্চ অপশন ব্যবহার করে wifi নামক ফোল্ডারটি খুঁজে বের করুন। এখানে, WPA_SUPPLICANT.CONF নামের ফাইল খুঁজুন। ধাপ 4: এই ফাইলেই অ্যান্ড্রয়েডের ওয়াইফাই পাসওয়ার্ড থাকে। তবে ফাইলটিতে কিছু edit করবেন না, তা না হলে আপনি ভবিষ্যতে ওয়াইফাই (গুলি) অ্যাক্সেস করতে ব্যর্থ হবেন। ফাইলটি ওপেন করলেই অ্যান্ড্রয়েড ডিভাইসের Wi-Fi পাসওয়ার্ডগুলো খুঁজে পাবেন। এখানে প্রতিটি নেটওয়ার্ক প্রোফাইলে (SSID = "{Name}") দ্বারা প্রতিনিধিত্ব করে নেটওয়ার্কের নাম, PSK দ্বারা প্রতিনিধিত্ব করে নেটওয়ার্ক পাসওয়ার্ড এবং KEY_MGMT = WPA- PSK দ্বারা প্রদত্ত নেটওয়ার্ক অ্যাক্সেসের অগ্রাধিকার প্রতিনিধিত্ব করে। আজ আর নয়। তাহলে এভাবে কাঙ্খিত ওয়াইফাই এর পাসওয়ার্ড খুজে নিয়ে ওয়াইফাই এর পূর্ণ সুবিধা নিন। পোষ্টটি যেহেতু রুটেড ডিভাইসের জন্য আর সবার ফোন যেহেতু রুটেড না তাই পরবর্তীতে নন-রুটেড ডিভাইসের জন্য পোষ্ট করব। তাই পরবর্তী পোষ্ট পেতে সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.