আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। বর্তমানে দেশে নকল স্মার্টফোন বেশি। আমারা অনেক সময় নকল স্মার্টফোন আসল ভেবে কিনে ফেলি, কিন্তু আমরা কি জানি এটা আসল না নকল। পূর্বে আসল স্মার্টফোন চেনার জন্য পোষ্ট করা হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের শুধু আসল স্যামসাং মোবাইল কিভাবে চিনবেন সেই উপায় বলবো।
যারা নতুন ব্যবহারকারী আছে তারা হয়তো জানেনা যে কিভাবে SAMSUNG মোবাইলটি আসল না নকল এটা বুঝবে। তাদের জন্য আজকের এই পোষ্ট।
স্যামসাং মোবাইল চেনার উপায়ঃ
আপনার ফোনের আইএমইআই (IMEI) নাম্বার দিয়ে অনলাইনে যাচাই করে নিতে পারেন আপনার SAMSUNG মোবাইলটি আসল না নকল। পূর্বে এটা নিয়ে পোষ্ট করা হয়েছে। তাই আজকে অন্য পদ্ধতি নিয়ে আলোচনা করব।
এই পদ্ধতিতে অফলাইনে যাচাই করে নিতে পারেন আপনার SAMSUNG মোবাইলটি আসল না নকল। এর জন্য ডায়াল প্যাডে কিছু কোড লিখতে হবে। আপনার SAMSUNG মোবাইলটি আসল না নকল তা যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আপনার ফোনটির ডায়াল প্যাডে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে।নকল সেটে এটি কখনোই আসবে না।
আবার আসল ফোনের ডায়াল প্যাডে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর,
*#০*# চাপলে জেনারেল টেস্ট মোড এবং
*#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।
নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
এছাড়া আমাদের যে কাজগুলো করতে হবে:-
.
১. ফোনটি আসল নাকি নকল, যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*#
.
২. তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন।
.
৩. এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন।
.
৪. টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে তাহলে এটা জেনুইন অর্থাৎ আসল।
.
৫. আর যদি ফুল, প্রকৃতি কিংবা জেব্রা আসে তাহলে বুঝতে হবে এটা নকল ডিভাইস।
তবে আর দেরী কেন এখনই চেক করুন আপনার হাতে থাকা স্যামসাং স্মার্টফোনটি।
আজ আর নয়। পরবর্তী পোষ্ট পেতে সাথে থাকুন।
No comments