কম্পিউটারের নোটপ্যাড ব্যবহার করে ডায়রি তৈরি করুন খুব সহজে। Notepad tricks for Windows


কম্পিউটার ব্যবহার করেন অথচ নোটপ্যাডকে চিনেন না এমন মানুষ হয়ত নেই। উইন্ডোজ এর সাথে বিল্ট-ইন ভাবে দেওয়া থাকে এই সিম্পল টেক্সট এডিটরটি। আজকে নোটপ্যাড ব্যবহার করে কম্পিউটারের জন্য একটি ডায়রি তৈরি করব। আশা করি সকলের ভালো লাগবে। কারন এই ট্রিক্সটা একই সাথে মজার এবং কাজেরও। তো চলুন শুরু করা যাক। এর জন্য নোটপ্যাড এ কোড লিখতে হবে। চিন্তা নেই কোড পোষ্ট এই পাবেন। খুব সহজ একটি কোড কিন্তু এর ফলে তৈরিকৃত নোটপ্যাড খুবই চমৎকার। এর জন্য প্রথমে নোটপ্যাড ওপেন করুন এবং .LOG লিখে এন্টার প্রেস করুন। তারপর ফাইলটি যেকোন নাম দিয়ে .txt এক্সটেনশন দিয়ে সেভ করুন। যেমন Log.txt তারপর থেকে যখনি ঐ ফাইলটি ওপেন করবেন সবসময় automatically  বর্তমান টাইম, তারিখ ইনসার্ট হয়ে যাবে। এখন যখনি আপনার নোট লেখার প্রয়োজন হবে Log.txt ফাইলটি ওপেন করে নোটটি লিখে ফেলুন। নোট লেখা শেষ হলে ফাইলটি সেভ করে ফেলুন। সময় এবং তারিখ অটোমেটিকেলি ইনসার্ট হয়ে যাবে। Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windows Vista and Windows XP. কম্পিউটারগুলোতে ট্রিক্সটি কাজ করবে। আজ আর নয়। Notepad নিয়ে মজার মজার আরও ট্রিক্স পেতে সাথে থাকুন।

No comments

Powered by Blogger.