অনেক তো রুট করলেন, এবার আনরুট করুন।

অনেক তো রুট করলেন, এবার আনরুট করুন (কাস্টমার কেয়ারেও ধরতে পারবে না)
প্রথমে আমার সালাম নিবেন। সবাই কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পোষ্টটি রুট ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলের ভালো লাগবে। আমরা আমাদের Android ফোন Root করি আমাদের Phone কে আরও Fast করার জন্য, Battery Backup বাড়ানো জন্য এবং বিশেষত Custom Rom Use করার জন্য। এছাড়াও বিভিন্ন সুবিধা পাওয়া যায় রুট করার ফলে কিন্তু রুট করার অসুবিধাও রয়েছে। মূল যে সমস্যা তা হল Root করা মোবাইল ফোনের ওয়ারেন্টি অকার্যকর হওয়া। তাই প্রয়োজনের সময় Warranty Void যাতে ধরা না পড়ে সেজন্য আনরুট করার Process টা সবারই জানা থাকা দরকার। এছাড়া রুট করা নিয়ে অনেক বিতর্ক, কেউ কেউ ভয়ে রুট করতেই চায় না আবার কেউ কেউ রুটকে একদমই ভয় পায় না। আবার অনেকেই জানার আগ্রহ থাকে রুট করে কিন্তু পরবর্তীতে রুট আনরুট করতে চায়। কিন্তু অনেকেই এটি করতে গিয়ে ব্রিক করে ফেলে। তাহলে কিভাবে আনরুট করবেন। তাই কিভাবে Safely রুট মোবাইল আনরুট করবেন এই বিষয় নিয়ে আজকের পোস্ট। এখানে আনরুট করার বেশ কয়েকটি পদ্ধতি আলোচনা করব। এখান থেকে আপনার জন্য প্রযোজ্য পদ্ধতি অনুসরণ করবেন। অথবা একটি পদ্ধতিতে কাজ না হলে অপরগুলো দ্বারা চেষ্টা করবেন। তাহলে দেখে নেয়া যাক পদ্ধতি গুলোঃ পদ্ধতি ১ : সবচেয়ে সহজ উপায় হলো যে App এর সাহায্যে Root Access Permission Grant করেছিলেন সেই অ্যাপ এ গিয়ে এর Option থেকে Full Unroot – এ ক্লিক করে Device Reboot দেওয়া। তাহলেই Set টি আনরুট হয়ে যাবে। যেমন- Super Su/King User. => যারা Kingroot ইউস করেন তারা Kingroot>General settings> Uninstall Kingroot>Clear root. => যারা SuperSU ইউস করেন তারা Settings>Full Unroot. পদ্ধতি ২ : প্রথমে Root Explorer দিয়ে আপনার ফোনের রুট ফোল্ডারের System/bin এ যান। এবার su নামক ফাইলটা খুজে বের করুন এবং ডিলিট করুন। অনুরুপভাবে আপনার ফোনের রুট ফোল্ডারের System/xbin এ যান। এবার su নামক ফাইলটা খুজে বের করুন এবং ডিলিট করুন। বি.দ্র. অনেকে এটি করতে গিয়ে ব্রিক করে ফেলে তাই যাদের জানার আগ্রহ আছে তারা এই পদ্ধতি দেখতে পারেন। Risk না নিতে চাইলে, পদ্ধতি ৩ : এ পদ্ধতি গুলো যদি না বোঝেন তাহলে Google থেকে Universal Unroot Apk টা Search করে Download দিন এবং Install করে Root Access-Grant দিয়ে Process Complete করুন। Unrooted হয়ে গেলে Device টি Auto Reboot নিবে। এটা কোনো রুট ব্যাকআপ রাখে না তাই কাস্টমার কেয়ারের কেউ ধরতেই পারবে না যে আপনি রুট করেছিলেন। তাই No warranty Void. বি.দ্র. এভাবে একবার আনরুট করলে আর রুট করতে পারবেন না। কিছু কিছু ফোন ব্যতিত। [Tested On Jelly Bean Devices]
  • পদ্ধতি গুলো নিজ দায়িত্বে চেষ্টা করবেন। কারন এর জন্য আপনার ডিভাইসের কোন ক্ষতি হলে আমি কিংবা আমার ব্লগ কখনই দায়ী থাকবে না।

No comments

Powered by Blogger.