কম্পিউটারের নোটপ্যাড ব্যবহার করে ক্রমাগত একটা মেসেজ অটো টাইপিং করান।

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তাই আজকে নিয়ে এলাম Notepad এর আরেকটি ট্রিক্স। আশা করি পূর্বের ট্রিক্সটার মত আজকের ট্রিক্স ও আপনাদের ভালো লাগবে। এই ট্রিক্সটার কাজ হলো আপনার কম্পিউটারের কিবোর্ড অটোম্যাটিক্যালি একটা মেসেজ টাইপ করতে থাকবে। আপনি যখনি কোন টেক্সট-ফিল্ড অথবা কোন টেক্সট এডিটরে যাবেন অটোমেটিক মেসেজটি টাইপ হতেই থাকবে। পারলে কিবোর্ড থেকে Win বাটন প্রেস করে দেখবেন তাহলেই আসল মজাটা বুঝতে পারবেন। ফ্রেন্ডদের সাথে মজা করার জন্যও এটা একটা চমৎকার ট্রিক্স। এর জন্য  নোটপ্যাড ওপেন করে নিচের কোডটুকু পেস্ট করে দিন । তারপর Tricks.vbs লিখে সেভ করুন। ফাইলটাতে ক্লিক করুন তাহলেই শুরু হয়ে যাবে। 

এটা বন্ধ করার জন্য কম্পিউটার রিস্টার্ট করতে হবে। তাই এটা ট্রাই করার জন্য সকল অ্যাপস বন্ধ করে রাখবেন।

Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)

do

wscript.sleep 100

wshshell.sendkeys “This is a Virus. You have been infected.”

loop

=> উপরের ট্রিক্স আপনার কম্পিউটারের কোনভাবে কোন ক্ষতি করবে না। কিন্তু যারা VBS Tricks বন্ধ করতে পারে না তাদেরকে এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। তাই যারা VBS Tricks বন্ধ করতে পারেন না তাদের সুবিধার্থে VBS Tricks বন্ধ করার নিয়ম দিয়ে দেওয়া হল তাই VBS Tricks নিয়ে বিভ্রান্ত না হয়ে যেকোন VBS Tricks বন্ধ করার জন্য Task Manger ওপেন করে wscript.exe প্রসেসটি বন্ধ করে ফেলুন। Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windows Vista and Windows XP. কম্পিউটারগুলোতে ট্রিক্সটি কাজ করবে।

আজ আর নয়। Notepad নিয়ে মজার মজার আরও ট্রিক্স পেতে সাথে থাকুন।

No comments

Powered by Blogger.