
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন আজকের পোষ্টটি কি নিয়ে। আজকের পোষ্টের ট্রিক্সটি কম্পিউটারের জন্য। এর জন্য দরকার কিছু কোডের যার সাহায্যে কাজটি করবেন। আশা করি কম্পিউটারে নোটপ্যাড এর সাহায্যে করা পূর্বেকার অন্যান্য ট্রিক্স এর মত আজকের ট্রিক্সও আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর পূর্বে এই কোড এর কাজ সম্পর্কে একটু ধারনা দেওয়া যাক, যদি আপনি হলিউডের ম্যাট্রিক্স মুভিটি দেখে থাকেন তাহলে দেখেছেন ঐ মুভির কম্পিউটারগুলোতে কিছু কোড দেখা যায়। আমরাও ঐ ছবির কোডের মত আমাদের কম্পিউটারেও এমন ইফেক্ট তৈরি করব। এর জন্য নিচে দেওয়া কোডগুলো কপি করে নিন। কোড কপি করার পর আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করে কপি করা কোডগুলো নোটপ্যাডে পেস্ট করে দিন। তারপর এটিকে Matrix.bat নাম দিয়ে সেভ করুন। এবার ফাইলটাতে ক্লিক করুন তাহলে ঐ মুভির মতো ইফেক্ট দেখতে পারবেন।
@echo off
color 02
:tricks
echo %random%%random%%random%%random%%random%%random%%random%%random%
goto tricks
=> উপরের ট্রিক্স আপনার কম্পিউটারের কোনভাবে কোন ক্ষতি করবে না। কিন্তু যারা VBS Tricks বন্ধ করতে পারে না তাদেরকে এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। তাই যারা VBS Tricks বন্ধ করতে পারেন না তাদের সুবিধার্থে VBS Tricks বন্ধ করার নিয়ম দিয়ে দেওয়া হল তাই VBS Tricks নিয়ে বিভ্রান্ত না হয়ে যেকোন VBS Tricks বন্ধ করার জন্য Task Manger ওপেন করে wscript.exe প্রসেসটি বন্ধ করে ফেলুন। Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windows Vista and Windows XP. কম্পিউটারগুলোতে ট্রিক্সটি কাজ করবে।
আজ আর নয়। তাহলে Notepad দিয়ে মজা করুন আর সাথে থাকুন।
No comments