আপনার মোবাইল ফোনটি আসল নাকি ক্লোন?
ক্লোন মোবাইল ফোন দেখতে হুবহু আসল মোবাইল ফোনের মতই বাহ্যিক ভাবে তফাৎ করা না গেলেও গুণে ও মানে তফাৎ পরিলক্ষিত হয়। তাহলে কিভাবে বুঝবেন আপনার মোবাইল ফোনটি আসল কোম্পানির কিনা। এটা জানা জরুরি কারন ক্লোন মোবাইল ফোন এর পারফরমেন্স আসল মোবাইল ফোনের মত ভালো হয় না তাছাড়া আসল মোবাইল ফোনের দাম দিয়ে ক্লোন কিনবেন কেন? তাই মোবাইল ফোন ক্রয়ের পূর্বে মোবাইল ফোনটি আসল নাকি ক্লোন যাচাই করে নিন খুবই সহজে। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

.
১ । প্রথমে মোবাইলের IMEI নাম্বার বের করুন। IMEI নাম্বার বের করতে *#06# চাপুন।
.
২। এবার এই লিংক http://www.imeipro.info এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান।
.
৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন।
.
৪। ক্যাপচা কোড ফিলাপ করুন।
.
৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।
.
মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে, ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না। এভাবেই আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনটি আসল নাকি ক্লোন।
আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ?
অবৈধ ও চোরাই পথে মোবাইল ফোন আমদানি বন্ধ করতে এবং বৈধ আমদানিকারক ও দেশীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ‘এনওসি অটোমেশন অ্যান্ড আইএমইআই ডাটাবেজ’ (এনএআইডি) চালু করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তত্ত্বাবধানে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) আর্থিক সহায়তায় এই এনএআইডি চালু করা হয়েছে।
.
তাই খুব সহজে আপনিও জেনে নিন আপনার মোবাইল ফোনটি বৈধ কি না। এটা জানার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের আইএমইআই নাম্বার জানা লাগবে। আইএমইআই নাম্বার জানতে মোবাইল এর ডায়াল প্যাডে গিয়ে *#06# এই নাম্বার লিখতে হবে তাহলেই আইএমইআই নাম্বার পাওয়া যাবে।
.
তারপর ১৫ ডিজিটের ঐ আইএমইআই নাম্বারটি কপি করে নিন এবং মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে নিম্নোক্ত ভাবে ম্যাসেজ লিখুন।
.
KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার। এরপর পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে। (ফ্রি)
.
তারপর ফিরতি একটা এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার ফোনটি বৈধ কিনা।
.
তাছাড়া নতুন মোবাইল ফোন কিনার আগে যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে জেনে নিতে পারবেন মোবাইল ফোনটি বৈধ কিনা। এর জন্য নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে খেয়াল করে দেখুন ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার আছে। সেখান থেকে নাম্বারটি দেখে ঐ নাম্বারটি নিম্নোক্ত ভাবে যে কোনো ফোন থেকে ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন।
.
KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নাম্বার। এরপর পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে। (ফ্রি)
এভাবে খুব সহজে জেনে নিন কোন মোবাইলটি বৈধ। নিজে বৈধ মোবাইল ব্যবহার করুন ও অন্যকে ব্যবহারে উদ্বুদ্ধ করুন।
No comments