আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পোষ্টটি কিছু গুরুত্বপূর্ণ তথ্যকে ঘিরে। তথ্য গুলো হল কিছু নাম্বার। এই নাম্বারগুলোতে কল করার মাধ্যমে বিভিন্ন জরুরি সেবা ও তথ্য পাওয়া যায়। জরুরি মুহুর্তে বিভিন্ন সেবা পেতে কিংবা কোন তথ্য জানতে কাজে লাগতে পারে এই নাম্বার গুলো। তাই সচেতন নাগরিক হিসেবে সকলেরই এই নাম্বারগুলো সম্পর্কে জানা থাকা উচিত। কোন নাম্বার থেকে কি সেবা পাওয়া যায় তা যদি জানা থাকে তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেবা নিতে পারবেন। প্রয়োজনের কথা তো বলা যায় না তাই এখনি বিস্তারিত জেনে নিন কোন নাম্বার থেকে কি সুবিধা পাওয়া যায়।
#৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহুর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
.
#১০৬: দূর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
.
#১৬৪৩০: সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
.
#১৬১২৩: কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি, মৎস, প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
.
#১০৯: নারী নির্যাতন বা বাল্যবিয়ে হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
.
#১০৯৮: শিশু সহায়তামূলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
.
#৩৩৩: জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে। চার্জ প্রযোজ্য।
.
#১৬২৬৩: বাংলাদেশ সরকারের সাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। চার্জ প্রযোজ্য।
.
#১৬১০৮: মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে। চার্জ প্রযোজ্য।
.
#১৬২৫৬: আপনার ইউনিয়নের সকল তথ্য জানতে কল করুন ইউনিয়ন সহায়তামূলক কল সেন্টারে। চার্জ প্রযোজ্য।
.
#১৩১: বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন। চার্জ প্রযোজ্য।
.
#১০৫: জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার। চার্জ প্রযোজ্য।
.
#১০০: বিটিআরসি কল সেন্টার।
.
#১৬৪২০: বিটিসিএল কল সেন্টার।
.
নিজে জানুন, অপরকে জানান। কল করুন সেবা নিন। এগুলো আপনার জন্যই। নিজে ভালো থাকুন ও অন্যকে ভালো রাখুন।
আজ আর নয়। এই রকম আরও পোষ্ট পেতে Subscribe করে সাথেই থাকুন।
No comments