[Root] Uninstall করা সিস্টেম/ডিফল্ট App/Games ফিরিয়ে আনুন।

পূর্বে কিভাবে সিস্টেম/ডিফল্ট Apps/Games আনইন্সটল করতে হয় তা নিয়ে পোষ্ট করা হয়েছে। কিন্তু আনইন্সটল করার পর যদি আবার ফিরিয়ে আনতে চান তাহলে কিভাবে ফিরিয়ে আনবেন।
তাই আজকে আলোচনা করব কিভাবে মোবাইল থেকে Uninstall হওয়া সিস্টেম/ডিফল্ট সফটওয়্যার ফিরিয়ে আনবেন। নতুন মোবাইলে কিছু Apps/Games ডিফল্টভাবে ইন্সটল করা থাকে। তারমধ্য যেগুলো আমরা বর্তমানে অপ্রয়োজনীয় মনে করি সেগুলো Uninstall করে দেই। কিংবা ভুলবশত Uninstall হয়ে যায়। কিন্তু পরবর্তীতে ঐ Apps/Games দরকার হলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সফটওয়্যার গুলো মোবাইল Reset দিলে আবার ফিরে পাওয়া যায়। কিন্তু এর ফলে মোবাইলের সকল ডাটাই মুছে যায়। তাহলে মোবাইল Reset না দিয়ে কিভাবে সেই Apps/Games গুলো খুঁজে বের করবেন। আপনার মোবাইলটি যদি রুটেট হয় তাহলে Reset না দিয়েই খুব সহজে Apps/Games গুলো খুঁজে বের করতে পারবেন। এর জন্য প্রয়োজন : 

Rooted Phone & Root explorer App.
প্রথমে Root exolorer এ যান
তারপর Vendor এ যান
তারপর Operator থেকে App এ যান
এখানে সবগুলো সিস্টেম/ডিফল্ট সফটওয়্যার দেয়া থাকে এখান থেকে আপনার প্রয়োজনীয় Uninstall হওয়া App/Games গুলো খুজে Install করে নিন। 

আজ এই পর্যন্ত । পরবর্তী পোষ্ট পেতে সাথে থাকুন।

No comments

Powered by Blogger.