ডেক্সটপ এর Wallpaper এ Video সেট করুন।

প্রথমে আমার সালাম নিবেন। সবাই কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট একটা ট্রিক শেয়ার করবো, আশা করি সবার ভাল লাগবে। ডেস্কটপ Wallpaper এ Image তো অনেক সেট করলেন আজকে দেখাব কিভাবে ডেস্কটপ Wallpaper এ Video সেট করবেন। ডেক্সটপ এর Wallpaper এ Video সেট করতে হলে আপনার পিসি তে “VLC Media Player” এপটি ইন্সটল থাকা লাগবে। আমরা যারা পিসি ব্যবহার করি তারা সবাই কম বেশি এই প্লেয়ার এর সাথে পরিচিত, উইন্ডোজ এর অন্যতম একটি ভিডিও প্লেয়ার।



কিন্তু আজকে ভিডিও প্লেয়ার নিয়ে নয় বরং এর সাহায্য কিভাবে Wallpaper এ Video সেট করবেন তাই নিয়ে পোষ্টটি করা। 

এর জন্য প্রথমে যে ভিডিও Wallpaper হিসেবে ব্যবহার করতে চান সেই ভিডিও VLC প্লেয়ার এ ওপেন করুন।

এবার উপরে “Video” তে ক্লিক দিন।

ভিডিও তে ক্লিক দেয়ার পর “Set as Wallpaper” এ ক্লিক দিন।

ব্যাস কাজ শেষ। ডেস্কটপ এর Wallpaper এ ভিডিও সেট হয়ে গেছে।

VLC প্লেয়ারটা মিনিমাইজ করুন। এখন দেখুন ডেস্কটপ এর  Wallpaper এ ভিডিও চলছে।

ডেস্কটপ এর Wallpaper হতে কিভাবে  ভিডিও টি সরাবেন। ওয়ালপেপার এর ভিডিও সরাতে চাইলে নিচের মত কাজ করুন।

এর জন্য প্রথমে যে ভিডিও Wallpaper হিসাবে ব্যবহার করেছিলেন সেই ভিডিও VLC প্লেয়ার এ ওপেন করুন।

এবার উপরে “Video” তে ক্লিক দিন।

ভিডিও তে ক্লিক দেয়ার পর “Set as Wallpaper” এ ক্লিক করে টিক মার্ক উঠিয়া দিন।

ব্যাস কাজ শেষ। ডেস্কটপ এর Wallpaper থেকে ভিডিও চলে গেছে।

VLC প্লেয়ারটা মিনিমাইজ করুন। এখন দেখুন ডেস্কটপ এর  Wallpaper পূর্বের মত হয়ে গেছে।

আজ এ পর্যন্তই। পরবর্তী পোষ্ট পেতে সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.