Mobile

অামরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি কিন্তু একে মোবাইল ফোন কেন বলা হয় তা কি অামরা জানি, তাই মোবাইল ফোন সম্পর্কে আজকের এই পোষ্ট করা। 

মোবাইল ফোন (ইংরেজি: Mobile phone) হল তারবিহীন টেলিফোন বিশেষ। 

মোবাইল অর্থ ভ্রাম্যমান বা "স্থানান্তরযোগ্য"। 

এই ফোন সহজে যেকোন স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে এর নামকরণ মোবাইল ফোন করা হয়েছে।

পৃথিবীর সর্বপ্রথম মোবাইল ফোন 
মোবাইল ফোন ষড়ভূজ আকৃতির ক্ষেত্র বা এক-একটি
সেল নিয়ে কাজ করে বলে এটি "সেলফোন" নামেও পরিচিত।

আধুনিক মোবাইল ফোন এর পূর্বেকার মোবাইল ফোনসমূহের বিবর্তন চিএ
মোবাইল ফোন বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে বলে অনেক বড় ভৌগোলিক এলাকায় এটি নিরবিচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারে।

আধুনিক বা স্মার্ট মোবাইল ফোন
মোবাইল ফোন আবার বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে বর্তমানে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো এন্ড্রয়েড। পরবর্তীতে এন্ড্রয়েড মোবাইল ফোন এর হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে পোষ্ট করা হবে বিধায় চলুন এন্ড্রয়েড সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।

এন্ড্রয়েড কি?
Android হলো একটি operating system। যেমন নকিয়ার জন্য জাভা ও স্যম্বাইন এবং কম্পিউটারের
উইন্ডোজ হচ্ছে এর অপারেটিং সিস্টেম।
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বর্তমানে বেশিরভাগ মোবাইল কোম্পানিরা তাদের মোবাইল বা টেবলেটে ব্যাবহার করেন। Samsung, Motorola এবং HTC এর মত বড় বড় মোবাইল ফোন নির্মাতা কোম্পানিরা তাদের ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ব্যাবহার করেন।

এন্ড্রয়েড এর নির্মাতা কে?
এন্ড্রয়েড এর নির্মাতা হলেন Google.



Google পরিচালনা করে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এন্ড্রয়েড এর মার্কেট হিসেবে আছে Google Play Store. 



যেখানে আপনি এন্ড্রয়েড এর জন্য পাবেন হাজার হাজার Application, Theme এবং Games।
এক কথায় এন্ড্রয়েড এমন একটি অপারেটিং সিস্টেম যেখানে আপনি সহজেই একটি ফোনের সবকিছু ব্যবহার করতে পারেন।

No comments

Powered by Blogger.