আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার হাজির হলাম নতুন একটি ট্রিক্স নিয়ে। পূর্বে
রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখার ট্রিক্স শেয়ার করেছি কিন্তু যদি আপনার অ্যান্ড্রয়েডের রুট অ্যাক্সেস না থাকলে তাহলে কি করবেন, চিন্তার কোন কারন নেই আপনার অ্যান্ড্রয়েডের রুট অ্যাক্সেস না থাকলেও আপনি অ্যান্ড্রয়েড Wi-Fi পাসওয়ার্ড দেখতে পারবেন। কিন্তু কিভাবে করবেন এর জন্য পোষ্টটি ভালভাবে পড়ুন। চলুন শুরু করা যাক,
এই পদ্ধতিতে আপনাকে কম্পিউটারের সাহায্য নিতে হবে তবে কাজটি মোটেও কঠিন না, সহজই। এর জন্য আপনাকে কম্পিউটার গুরু হতে হবে না, কিন্তু আপনার একটি কম্পিউটার এবং অবশ্যই কিছু ইন্টারনেট প্রয়োজন হবে। এক্ষেত্রে উইন্ডোজের কমান্ড প্রম্পট এর সাহায্যে ফোনের পাসওয়ার্ড অ্যাক্সেস করা হয়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন
ধাপ 1: ফোনের Developer Options চালু করুন
এই ধাপের জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings এ যান। স্ক্রোল করুন এবং "About Phone" খুঁজে নিন এবং এটিতে ক্লিক করুন। এবার এখান থেকে Build Number খুঁজে বের করুন এবং "Build Number" এ 5 থেকে 6 বার ক্লিক করুন। একটি Message দেখাবে, "You are now a
developer"
ধাপ 2: ফোনের Debugging চালু করুন
এই ধাপে ফোনের Settings এ ফিরে যান। Developer Options এ ডুকে নিচের দিকে স্ক্রোল করুন। "Android/USB
Debugging" অপশনটি চালু করুন।
ধাপ 3: কম্পিউটারে ADB drivers ইনস্টল করুন।
এই ধাপে প্রথমে আপনার Windows desktop চালু করুন। ADB drivers ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
এক্ষেত্রে Adbdriver.com এই ডাউনলোড লিঙ্কটি ব্যবহার করুন। তারপর http: //forum.xda- developers.com এই লিঙ্ক থেকে আপনাকে platform tools (ন্যূনতম ADB এবং Fastboot) ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। যে ফোল্ডারে, উপরের tools গুলো ইনস্টল করেছেন সেই ফোল্ডার ওপেন করুন। ডিফল্টভাবে এটি Local Disc C\windows\system32\platform_tools এ অবস্থান করে তবে আপনি তাদেরকে সনাক্ত করতে উইন্ডোজ সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
ধাপ 4: কম্পিউটারে ADB পরীক্ষা করুন।
এই ধাপে আমরা ADB সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করতে চাই। এটি করার জন্য, একটি ফোন USB ব্যবহার করে আপনার পিসি সংযুক্ত করুন। Command Prompt এ, adb services টাইপ করুন এবং Enter চাপুন। এটি সঠিকভাবে কাজ করলে, আপনি একটি তালিকায় ডিভাইসটি দেখতে পারবেন।
ধাপ 5: অ্যান্ড্রয়েডের ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজুন।
এই ধাপে Command Prompt এ প্রদত্ত কমান্ডটি টাইপ করুন এবং এদিকে: adb pull / data/misc/wifi/wpa_supplicant.conf c:/
wpa_supplicant.conf
এটি আপনার ফোন থেকে ফাইলটি পিসির Local Disc C ড্রাইভে সংগ্রহ করবে।
ধাপ 6: ওয়াইফাই পাসওয়ার্ডগুলি বের করুন।
এই ধাপে ওয়াইফাই পাসওয়ার্ডগুলি পাওয়া যাবে, একটি নোটপ্যাড দিয়ে ধাপ 5 এ প্রাপ্ত ফাইলটি ওপেন করুন। ব্যাস কাজ শেষ। এখানেই আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন।
এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে কানেক্টড ওয়াইফাই পাসওয়ার্ড দেখাতে শিখেছেন। এভাবে নন-রুটেড ডিভাইসে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিন।
আজ আর নয়। পরবর্তী পোষ্ট পেতে সাথেই থাকুন।
No comments