আনইনষ্টল করে ফেলুন আপনার এন্ড্রয়েড ডিভাইসের সিস্টেম/ডিফল্ট Apps/Games সমূহ।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন। সব মোবাইল ফোনেই বিল্ট ইন এপস থাকে। এগুলো মূলত System Apps. আবার রমে অনেক এপস ও গেমস ডিফল্টভাবে দেওয়া থাকে। যার মধ্য অনেক অপ্রয়োজনীয় এপস ও থাকে যার কোনো দরকার হয় না। যা শুধু শুধু জায়গা দখল করে এবং ডিভাইস টি স্লো করে দেয়। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রথমেই রুট ইউজার হতে হবে এবং একটি সফটওয়্যার এর সাহায্যে কাজটি করতে হবে।
তাই আপনি যদি রুট ইউজার হন তাহলে প্রথমেই Link2SD এই এপটি ডাউনলোড করে নিন।
এখন যেভাবে Apps/Games সমূহ আনইনষ্টল করবেনঃ
Link2SD এপটি ওপেন করুন।
রুট পারমিশন চাইবে, গ্রান্ট করুন।
তারপর যে সিস্টেম/ডিফল্ট এপস বা গেমস আনইনষ্টল করতে চান সেটির উপর কিছুক্ষন ট্যাপ করে রাখুন। তারপর অনেক গুলো অপশন পাবেন। এখান থেকে আনইনষ্টল এ ক্লিক করুন। তারপর আপনাকে ওয়ানিং দিবে, আপনি ওকে করে দিন। আনইন্সটল হয়ে যাবে। আনইনষ্টল হয়ে গেলে ফোনটি রিস্টার্ট দিন। তারপর ফোনটি অন হলে ঐ সিস্টেম/ডিফল্ট এপস বা গেমস আর থাকবে না।
বি.দ্র. কিছু কিছু সিস্টেম এপস আছে যেগুলো আনইনষ্টল করলে, আপনার ডিভাইস ব্রিক করতে বা বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই সিস্টেম এপস আনইনষ্টল করার পূর্বে বুঝে শুনে আনইনষ্টল করুন। কারন এর জন্য আপনার ডিভাইসের কোন ক্ষতি হলে আমি কিংবা আমার ব্লগ কখনই দায়ী থাকবে না।
No comments