কম্পিউটারের ফাইল সিষ্টেমের ইতিহাস কি? ফাইল সিষ্টেম কি? কিভাবে কাজ করে? NTFS, HPFS, FAT ফাইল সিষ্টেম কি? কোন ফাইল সিষ্টেম ব্যবহার করবেন?হার্ডডিস্কে বা স্টোরেজ ডিভাইসে জায়গা কম থাকে কেন?


ফাইল সিস্টেম
১৯৮০ সালের দিকে Microsoft (শীর্ষ Operating Software  নির্মাতা) এবং IBM এ দুটি প্রতিষ্ঠান যৌথ পরিচালনায় একটি শক্তিশালী গ্রাফিক্যাল অপারেটিং সিষ্টেম নির্মানের উদ্যোগ নেয়, যার ফলশ্রুতিতে তারা তৈরি করে OS/2 অপারেটিং সিষ্টেম। এতে যে ফাইল সিষ্টেম ব্যবহৃত হয় তার নাম HPFS. কিন্তু পরবর্তীতে মত ও নীতির ভিন্নতার জন্য এ প্রতিষ্ঠান দুটি তাদের এই সম্মিলিত চুক্তি বাতিল করতে বাধ্য হয়। ফলে OS/2, IBM এর একক মালিকানায় থাকে। এদিকে Microsoft ও আরেকটি নতুন অপারেটিং সিষ্টেম তৈরির চিন্তা করে এবং এর ফলে তারা তৈরি করে অপারেটিং সিষ্টেম Windows NT. এতে যে ফাইল সিষ্টেম ব্যবহার করা হয় তার নাম NTFS যার গঠন ও কার্যপ্রণালী প্রায় HPFS এর মতই।আর এখান থেকেই শুরু হয় NTFS ফাইল সিষ্টেমের প্রচলন। আজ আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে যাচ্ছি তা হল, উপরোল্লিখিত ফাইল সিষ্টেম  কি? কিভাবে কাজ করে? আপনি কোন ফাইল সিষ্টেম ব্যবহার করবেন?
ফাইল সিষ্টেম কিঃ ফাইল সিষ্টেম হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ফাইল তথা ডাটা যেকোনো স্টোরেজ ডিভাইস যেমন, হার্ডডিস্ক বা পেনড্রাইভে জমা এবং একটি নির্দিষ্ট উপায়ে সুবিন্যস্ত রাখার পদ্ধতি। সব অপারেটিং সিষ্টেমে সব ফাইল সিষ্টেম সাপোর্ট করে না। এ কারণে এখন পর্যন্ত তৈরি করা ফাইল সিষ্টেমের সংখ্যাও অগনিত। তবে এর মধ্যে সর্বাধিক প্রচলিত ফাইল সিষ্টেমগুলো হল- FAT: FAT এর পূর্ণরূপ হল File Allocation Table. এটি মূলত DOS মোডের ফাইল সিষ্টেম। যত বহুল প্রচলিত ফাইল সিষ্টেম আছে, তার মধ্যে এটিই দ্রুতগতির কার্যক্ষমতাবিশিষ্ট। তবে এর বড় অসুবিধা হচ্ছে, এই সিষ্টেমে ৪ গিগা এর চেয়ে বড় ফাইল সেভ করা যায় না। অর্থাৎ, যে সকল ড্রাইভের ফাইল সিষ্টেম FAT, সেগুলোতে ৪ গিগার চেয়ে বড় সাইজের ফাইল সেভ করা যায় না। এর বিভিন্ন ভাগ আছে FAT16, FAT32. এরা যথাক্রমে ১৬ বিট এবং ৩২ বিট অপারেটিং সিষ্টেমে চলে। আর একটি বড় সমস্যা হল, এর নিরাপত্তা। যে সকল ড্রাইভ এই ফাইল সিষ্টেমে চলে সেগুলোতে ফাইলের নিরাপত্তা বিধান করা যায় না। যে কেউই এই ফাইলগুলোতে Access করতে পারবে। HPFS: HPFS এর পূর্ণরূপ হল High Performance File System. এটি মূলত OS/2 অপারেটিং সিষ্টেম সাপোর্ট করে। NTFS: NTFS এর পূর্ণরূপ হল New Technology File System. Windows NT এবং এর পরবর্তী ভার্সনগুলো এই সিষ্টেম সাপোর্ট করে। এর প্রধান সুবিধা, যে সকল ড্রাইভ NTFS ফরম্যাট এর সে সকল ড্রাইভে যেকোনো সাইজের ফাইল সেভ করা যায়। অবশ্য এর কাজের গতি FAT সিষ্টেমের চেয়ে সামান্য কম। তবে NTFS এর সবচেয়ে বড় সুবিধা হল, FAT সিষ্টেমে ফাইলের নিরাপত্তা বিধান করা না গেলেও NTFS সিষ্টেমে সহজেই তা করা যায়। তাই আপনি যদি আপনার স্টোরেজ ডিভাইস যেমন পেনড্রাইভ মোবাইল ও কম্পিউটার উভয় জায়গায় ব্যবহার করতে চান তাহলে ফাইল সিস্টেম FAT করে নিতে হবে কারন মোবাইল এর সাপোর্টেট ফাইল সিস্টেম হল FAT. যা Windows কম্পিউটারেও সাপোর্ট করে। কিন্তু অন্য ফাইল সিস্টেম যেমন NTFS কম্পিউটারে সাপোর্ট করলেও এই অন্য ফাইল সিস্টেমগুলো মোবাইলে সাপোর্ট করে না। আবার আপনি যদি আপনার স্টোরেজ ডিভাইস শুধু কম্পিউটারে ব্যবহার করতে চান তাহলে ফাইল সিস্টেম NTFS করাই ভালো এতে যে কোন সাইজের ফাইল নিয়ে কাজ করতে পারবেন ও ফাইলের নিরাপত্তাও বিধান করতে পারবেন। তাই আপনার কাজের ধরণ অনুযায়ী উপযুক্ত ফাইল সিস্টেম ব্যবহার করুন। এখন আসা যাক, হার্ডডিস্ক বা যেকোন স্টোরেজ ডিভাইস এ জায়গা কেন কম থাকে এই প্রশ্নে। আমরা যখন কোনো হার্ডডিস্ক বা স্টোরেজ ডিভাইস কিনে আনি, তখন তার সাইজ প্রাথমিকভাবে ততটাই থাকে যত সাইজের হার্ডডিস্ক আমরা কিনি। ৫০০ গিগার হার্ডডিস্ক কিনলে এর সাইজ ৫০০ গিগাই হবে, কম হবে না। কিন্তু, এটি যখন ইউজ করা হবে, তার আগে এটাকে ফরম্যাট করতে হয় এবং তখনি নির্ধারন করে দিতে হয় যে, হার্ডডিস্কটি কোন ফাইল সিষ্টেমের অধীনে ব্যবহার করা হবে, FAT নাকি NTFS?আর এ কারণেই ফরম্যাট করার পরে হার্ডডিস্কের জায়গা কয়েক গিগা কমে যায়। এই কমে যাওয়া কয়েক গিগা জায়গা আপনার নির্ধারিত ফাইল সিষ্টেম ব্যবহার করে।এজন্যই আমরা যত গিগার হার্ডডিস্ক কিনি, বাস্তবে তত গিগা পাই না, তার থেকে কয়েক গিগা কম পাই। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন, ফাইল সিষ্টেম সম্পর্কে, এটি কিভাবে কাজ করে এবং আপনার জন্য কোনটি সর্বত্তোম।

No comments

Powered by Blogger.