XAPK file install method with or without software

আমরা প্রায় সকলেই apk শব্দটির সাথে পরিচিত। apk হলো Android Software এর একটি Extension. আজকের আলোচনার বিষয় .apk ফাইল নিয়ে নয়। আজকে আলোচনা করব .xapk ফাইল নিয়ে। এন্ড্রয়েড এর কিছু সফটওয়্যার আছে যেগুলো ডাউনলোড করলে দেখা যায় এর ফরম্যাট অর্থাৎ নামের শেষের Extension টি .xapk অনেকেই এই ফরম্যাটের সাথে পরিচিত নয়। যারা পরিচিত নয় তাদের জন্যই অাজকের এই পোষ্ট।
 
এখন প্রশ্ন হলো .xapk ফাইল আসলে কি?
.xapk হলো obb ও কিছু প্রয়োজনীয়  ফাইলযুক্ত apk ফাইল। 

কিছু apk আছে যা তার obb ফাইল ও আরও কিছু প্রয়োজনীয় ফাইল ছাড়া run করে না তার জন্য ঐসকল apk ফাইল ও তার obb ফাইলসহ আরও যেসকল প্রয়োজনীয় ফাইল দরকার সেগুলো একসাথে করে .xapk ফরম্যাটে ঐ apk জন্য ফাইল তৈরি করা হয়। তাই যদি আপনি এমন কোন apk চালাতে চান যার জন্য অন্যান্য ফাইল দরকার তাহলে আপনাকে .xapk ফাইলই ডাউনলোড করতে হবে। আর এই সকল সফটওয়্যার .xapk ফরম্যাটেই আপলোড করা থাকে। 

এখন প্রশ্ন হলো .xapk ফাইল তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিবেন কিন্তু install করবেন কিভাবে। ইন্সটল করার নিয়ম এই পোষ্ট থেকেই জানতে পারবেন। দুটি পদ্ধতিতে আপনি .xapk ইন্সটল করতে পারেন। একটি হলো সফটওয়্যার ব্যবহার করে এবং আরেকটি হলো সফটওয়্যার ছাড়া। এখানে আমি .xapk ইন্সটল করার দুটি পদ্ধতি নিয়েই আলোচনা করব। সফটওয়্যার ছাড়া ইন্সটল করতে হলে আপনাকে manually সব কাজ নিজে নিজে করতে হবে। manual পদ্ধতিতে তাই অনেক সময় সঠিক ভাবে কাজ না করার ফলে সফটওয়্যার run করতে সমস্যা হয়। তাই এই পদ্ধতি ধাপগুলো সঠিকভাবে করা জরুরি। সঠিকভাবে কাজ করতে নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন: 
১) প্রথমে আপনার কাংখিত .xapk ফরম্যাটের ফাইলটি ডাউনলোড করুন।
২) ফাইলটিকে এবার rename করতে হবে। এর জন্য ফাইল এর Extension পরিবর্তন করা যায় এমন একটি File Explorer অ্যাপ ব্যবহার করতে হবে। যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে ফাইলটিকে এই নামে Rename করুন “আপনার ফাইলের
নাম.zip”। মানে আপনার ফাইলের নাম যা আছে তাই  থাকবে শুধু শেষের ".xapk”  rename করে  এর জায়গায়  “.zip” করতে হবে।
৩) তারপর zip ফাইলটি Extract করুন। Extract করার পর যে ফোল্ডর তৈরি হবে সেখানে একটি .apk ফাইল পাবেন। .apk ফাইলটি Install করুন।
৪) এখন Extract করার পর যে ফোল্ডার তৈরি হয়েছে সেখানে Android নামে একটি ফোল্ডার আছে। ওটায় প্রবেশ করলে Obb নামের আরেকটি ফোল্ডার পাবেন ওটায় প্রবেশ করুন তারপর যে ফাইলটা পাবেন সেটা Copy করে আপনার Internal Storage>Android>Obb> ফোল্ডারের ভিতর Paste করে দিন। যদি Replace করার Permission চায় তাহলে Replace করে দিন। অনেক সময় Extract করা ফোল্ডারে আরও কিছু ফাইল থাকে যদি এমন হয় তাহলে সেই ফাইলগুলো এখানে যে ফোল্ডারে থাকবে আপনার ফোনের Internal Storage এ সেই নামের ফোল্ডারে Paste করে দিবেন। এখন App টি Open করে দেখুন। সবকিছু ঠিকমত করলে দেখবেন অ্যাপ রান হবে।
যদি এভাবে ঝামেলা মনে হয় বা আপনার অ্যাপ ইন্সটল করতে কোন সমস্যা হয় তাহলে এই পদ্ধতিতে সফটওয়্যার ইন্সটল করতে পারেন। এই পদ্ধতিতে .xapk ফাইল ইন্সটল করার জন্য আপনাকে আরেকটি সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে। এরপর ঐ সফটওয়্যারের মাধ্যমে সহজেই automatic ইন্সটল করতে পারবেন আপনার .xapk ফাইল। এর জন্য আপনাকে যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপটির নাম হলো XAPK installer.apk

অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর অ্যাপটি ওপেন করে আপনার কাঙ্খিত xapk অ্যাপটি সিলেক্ট করে দিয়ে ইন্সটল এ ক্লিক করুন। অটোমেটিক .xapk ফাইলটি ইন্সটল হয়ে যাবে। এভাবে খুব সহজেই ইন্সটল করে নিতে পারেন আপনার কাঙ্খিত .xapk ফাইলটি। এরপরও বুঝতে কোন সমস্যা হলে comment করে আপনার সমস্যা কথা বলতে পারেন যথাসাধ্য চেষ্টা করা হবে সমাধান দেওয়ার জন্য।

No comments

Powered by Blogger.